শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় পছন্দের যে ৫ ফল

ফল স্বাস্থ্যের জন্য উপকারী হলেও হৃদরোগীদের জন্য কিছু নির্দিষ্ট ফল অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে যেসব ফলে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি, সেগুলো রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। 

কথায় আছে— প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে। কিন্তু সেই ফলটি যদি আম, লিচু কিংবা অতিরিক্ত পাকা কলা হয়, তবে হিতে-বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর ফাইবার ও খনিজসমৃদ্ধ হলেও কিছু নির্দিষ্ট ফলে প্রাকৃতিক চিনির পরিমাণ এতটাই বেশি যে, তা হৃদরোগীর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

আর যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যা, তাদের অতিরিক্ত ফলপ্রীতি হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করে। গবেষণায় এমন পাঁচটি ফলের কথা উঠে এসেছে, যা পরিমিত না খেলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

আম

ফলের রাজা আম—এতে কোনো সন্দেহ নেই। আর আম স্বাদে অতুলনীয় হলেও চিনির আধিক্যের কারণে এটি হৃদরোগীর জন্য ‘রেড জোন’ কিংবা ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

পাকা কলা

অতিরিক্ত পাকা কলায় থাকা দ্রুত হজমযোগ্য চিনি রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। তাই হৃদরোগীর জন্য অতিরিক্ত পাকা কলা এড়িয়ে চলাই ভালো। 

আঙুর ও লিচু  

আঙুর ও লিচু— এ দুটি ফলের ক্ষেত্রেই একই সতর্কতা প্রযোজ্য। এগুলোতে ফ্রুক্টোজের মাত্রা এতটাই বেশি যে, তা রক্তে শর্করার আকস্মিক উল্লম্ফন (Spike) ঘটায়, যা পরোক্ষভাবে হার্টের ক্ষতি করে। 

তরমুজ

গ্রীষ্মের তপ্ত দুপুরে তরমুজ আরামদায়ক হলেও এতে থাকা প্রচুর শর্করা রক্তে ইনসুলিনের মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে, যা হৃদরোগীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

তবে এ বিষয়ে চিকিৎসকরা বলেছেন, এক বাটি আঙুর বা কয়েক ফালি আমের বদলে আপেল, পেয়ারা কিংবা পেঁপের মতো ফাইবার সমৃদ্ধ ফল হৃদযন্ত্রের জন্য অনেক বেশি নিরাপদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়