শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুষ্টিগুণে ভরপুর ডাবের পানির নানাবিধ উপকারিতা

এক গ্লাস ঠান্ডা ডাবের পানি শুধু তৃষ্ণা মেটানোই নয়, পুষ্টিগুণে ভরপুর এই প্রাকৃতিক পানীয় শরীরের নানা উপকারে আসে। নিয়মিত ও পরিমিত ডাবের পানি পান করলে শরীর সতেজ থাকে, পানিশূন্যতা কমে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। চলুন জেনে নেওয়া যাক ডাবের পানির নান পুষ্টিগুণ-

প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের উৎস

ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম—যা শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ডায়রিয়া, বমি বা অতিরিক্ত ঘামের পর এটি দ্রুত শক্তি ফেরাতে কার্যকর।

শরীর ঠান্ডা রাখে

গরম ও আর্দ্র আবহাওয়ায় ডাবের পানি শরীরকে ভেতর থেকে শীতল রাখে। রোজা বা দীর্ঘ সময় রোদে থাকার পর এটি তাৎক্ষণিক স্বস্তি দেয়।

কম ক্যালরি, বেশি পুষ্টি

সফট ড্রিংকের তুলনায় ডাবের পানিতে ক্যালরি ও চিনি কম, কিন্তু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পর্যাপ্ত। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাওয়া ব্যক্তিদের জন্য এটি ভালো বিকল্প।

হৃদস্বাস্থ্যে সহায়ক

পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। নিয়মিত পরিমিত ডাবের পানি পান করলে হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। 

হজমে উপকার

হালকা অ্যাসিডিটি, বদহজম বা কোষ্ঠকাঠিন্যে ডাবের পানি উপশম দিতে পারে। এতে থাকা প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়াকে সহায়তা করে।

কারা সতর্ক থাকবেন?

যাদের কিডনি সমস্যা বা উচ্চ পটাশিয়ামের ঝুঁকি আছে, তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ডাবের পানি পান করা উচিত। অতিরিক্ত সেবন না করে পরিমিত মাত্রায় পান করাই উত্তম।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়