শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুই মাছের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

‘মাছে-ভাতে বাঙালি’ এই কথাটি প্রায় সকলেই জানেন। আর মাছ-ভাতের কথা উঠলে সবার আগে রুই মাছের নাম আসে। এটি একটি পরিচিত এবং সুস্বাদু মাছ, যা প্রায় সকল বাসাতেই নিয়মিত রান্না হয়।

তবে রুই মাছের স্বাস্থ্য উপকারিতার বিষয়ে অনেকেই জানেন না। নিয়মিত রুই মাছ খেলে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর ক্যালোরি পরিমাণ কম থাকায় যাদের স্বাস্থ্য বেশি, তারাও এটি সহজেই খেতে পারেন। আমেরিকার স্কুল অব নিউট্রিশনের জার্নালের তথ্য অনুযায়ী, রুই মাছ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে এবং রক্তচাপ কমাতেও সাহায্য করে।

রুই মাছে কী রয়েছে:
রুই মাছে ভিটামিন এ, ডি, ই, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন সহ বিভিন্ন খনিজ উপাদান থাকে। এর মধ্যে কোলিন নামক একটি উপাদান রয়েছে, যা স্নায়ুতন্ত্র এবং ফ্যাটের বিপাক ক্রিয়ায় সহায়ক।

রুই মাছ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কি না:
রুই মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এটি রক্তনালিতে জমাট বাঁধা প্রতিরোধে সহায়ক। নিয়মিত রুই মাছ খেলে হৃদপিণ্ডে চর্বি জমতে পারে না এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি হয়।

কী পরিমাণ খাবেন:
রুই মাছ উপকারী হলেও পরিমাণে খাওয়া উচিত। বিশেষজ্ঞরা পরিমিত খাবারের পরামর্শ দেন। দৈনিক একটুকরো বড় রুই মাছ একজন মানুষের জন্য যথেষ্ট, তবে অতিরিক্ত খাওয়া উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়