শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ সকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারী খাবারের পর মিষ্টি না কি টক দই? কোনটা খাবেন

বিয়েবাড়ি কিংবা পার্টিতে যে অনুষ্ঠানেই হোক না কেন, বাঙালির খাবারের টেবিলে চাই দই।  এটি আমাদের অনুষ্ঠানে বাড়তি আনন্দ দেয়। ভাত, মাছ কিংবা মাংসের ভারি খাবারের পর এক বাটি ঠান্ডা দই না হলে কি চলে? অনেকের কছে খাবারই অসম্পূর্ণ থেকে যায়।

আর বিয়েবাড়ির দাওয়াতে শেষ পাতে মিষ্টি দই থাকাটা যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। ঈদ, দাওয়াত কিংবা পারিবারিক অনুষ্ঠানে মিষ্টি দইয়ের জনপ্রিয়তা আরও বেশি। ভারি খাবারের পর দই খেলে হজম ভালো হয়। কিন্তু প্রশ্ন হলো— যে দই আমরা খাচ্ছি, সেটি কি সত্যিই শরীরের জন্য উপকারী?

এ বিষয়ে পুষ্টিবিদদের মতে, দই অবশ্যই ভালো খাবার। তবে মিষ্টি দই আর টকদই এক নয়। খাবারের পর কোন দই খাচ্ছেন, সেটিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। খাবারের পর কোন দই বেশি উপকারী— এ বিষয়ে লাইফ কেয়ার মেডিকেল সেন্টার ও বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের ডায়াটেশিয়ান ইসরাত জাহান ডরিন বলেছেন, আমাদের অনেকেরই ধারণা খাবারের পর দই খেলেই হজম ঠিক হয়ে যাবে। তাই বেশিরভাগ মানুষ মিষ্টি দই খেয়ে থাকেন, বিশেষ করে বিয়েবাড়ির মতো আয়োজনে তো বটেই।

তিনি বলেন, কিন্তু ভারি খাবারের পর মিষ্টি দই খাওয়া শরীরের জন্য মোটেও ভালো নয়। এ সময় টকদই খাওয়া ভীষণ উপকারী। এ ডায়াটেশিয়ান বলেন, দই তৈরিতে যে ভালো ব্যাকটেরিয়া কাজ করে, তার মধ্যে ল্যাকটোব্যাসিলাস আমাদের অন্ত্রে প্রাকৃতিকভাবেই থাকে। এই ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে এবং প্রোবায়োটিক হিসেবে কাজ করে থাকে। টকদইয়ে এই ব্যাকটেরিয়া সক্রিয় অবস্থায় থাকে। ফলে তা খাবার হজমে সহায়তা করে থাকে।

আর মিষ্টি দই তৈরির সময় চিনি যোগ করার কারণে এবং প্রক্রিয়াজাত হওয়ার ফলে এই উপকারী ব্যাকটেরিয়া অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে মিষ্টি দই হজমে তেমন সাহায্য করতে পারে না। সব মিলিয়ে এককথায় বলা যায়, খাবারের পর দই খাওয়ার অভ্যাস খারাপ নয়। তবে সুস্থ থাকতে চাইলে মিষ্টি দইয়ের বদলে টকদই বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে হজম ভালো হবে এবং শরীরও সুস্থ থাকবে বলে জানিয়েছেন ডায়াটেশিয়ান ইসরাত জাহান ডরিন।

তিনি বলেন,  আর মিষ্টি দইয়ে অতিরিক্ত চিনি ও ফ্যাট থাকে, যা নিয়মিত খেলে ওজন বাড়ার ঝুঁকি তৈরি করে। ডায়াবেটিস বা ওজন সমস্যায় ভোগা মানুষের জন্য এটি আরও ক্ষতিকর হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, কেন টকদই বেছে নেওয়া ভালো—

টকদই হজমে সাহায্য করে। সেই সঙ্গে আন্ত্রিক স্বাস্থ্য ভালো রাখে। আর ওজন বাড়ার ঝুঁকিও কম থাকে। এ ছাড়া গ্যাস ও অস্বস্তি কমাতে সহায়ক ভূমিকা পালন করে টকদই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়