শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের প্রকোপ থেকে বাঁচতে ঘরেই বানান পুষ্টিকর ‘পঞ্জীরী লাড্ডু’

কনকনে এই শীতে নিজেকে উষ্ণ রাখতে খান পঞ্জীরীর লাড্ডু, কিন্তু এই পঞ্জীরীর লাড্ডু কী? এটি বানাবেনই বা কীভাবে?

মোতিচুর, আটা, সুজি, গোন্দ, মুগডাল এমনকি বেসনের লাড্ডুও খেয়েছেন। কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচতে লাড্ডু খাওয়ার কথা কোনো দিন কি শুনেছেন? প্রচণ্ড ঠান্ডার সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পাঞ্জাব, হরিয়ানাসহ বিভিন্ন প্রান্তে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে অনেকেই ঘরোয়া এই খাবারের উপরেই ভরসা করেন। তার মধ্যে পঞ্জীরী লাড্ডু অন্যতম।

পঞ্জীরী কী?

পঞ্জীরী আসলে কোনো একটি জিনিস নয়, অনেক কিছুর মিশ্রণ। বিভিন্ন ধরনের সুগন্ধি ডাল, আটা বা বেসন, ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের মশলা, গুড় এবং ঘিয়ের মিশ্রণে তৈরি করা বিশেষ ধরনের লাড্ডু।

পঞ্জীরী লাড্ডু তৈরি করতে যা যা লাগে

  • দেশি ঘি: ১ কেজি
  • সবুজ মুগডাল গুঁড়ো: ১ কেজি
  • আটা: ১ কেজি
  • ড্রাই ফ্রুটস: এক বাটি
  • গুড়: ৫০০ গ্রাম

কীভাবে বানাবেন?

কড়াইয়ে সামান্য একটু ঘি দিয়ে মুগডাল রোস্ট করে নিন। খেয়াল রাখবেন, গ্যাসের আঁচ যেন একেবারে ঢিমে থাকে। প্রায় ৩০-৪০ মিনিট সময় লাগবে কাজটি করতে। ডালের রং ধীরে ধীরে বদলাতে শুরু করলে এ বার কড়াইয়ে দিন আটা। আধ ঘণ্টা ধরে একেবারে কম আঁচে দুটিকেই ভালোভাবে নাড়াচাড়া করে নিন। আটার রং হালকা সোনালি হতে শুরু করলে ড্রাই ফ্রুটস দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করতে থাকুন।এ বার মিনিট দশেক বাদে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণ একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দিন গুড়। চাইলে ছোট এলাচ কিংবা দারচিনির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন এর সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে এ বার লাড্ডুর মতো আকারে গড়ে নিন।

পরিষ্কার কাচের শিশিতে লাড্ডু রাখলে মাসখানেক পর্যন্ত ভালো থাকবে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়