শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসবগুল খাওয়ার সঠিক নিয়ম ও স্বাস্থ্যগুণ

কোষ্ঠকাঠিন্য দূর করতে পানিতে ইসবগুল মিশিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। কেউ সারারাত ভিজিয়ে রাখেন, কেউ আবার ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরে ইসবগুল খান। অনেকেই হয়তো জানেন না, শুধু কোষ্ঠকাঠিন্য নয়, হজমের সমস্যা, ডায়ারিয়া থেকে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখা-অনেক ধরনের সমস্যাই সমাধান করে প্রাকৃতিক এই উপাদান। 

‘সাইটা জার্নাল অব ফুড’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, ইসবগুলের পান ধরে রাখার ক্ষমতা বেশি। এটি শরীরের আর্দ্রতা বজায় রাখতে বিশেষ ভাবে সাহায্য করে। এ ছাড়া ইসবগুলে যথেষ্ট পরিমাণে ফাইবারে থাকায় অন্ত্রের স্বাস্থ্য ভালো রাাখে। বেশির ভাগ মানুষই ইসবগুল খান হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে। তবে পুষ্টিবিদরা বলছেন, উপকার পেতে হলে ইসবগুল খেতে হবে সঠিক সময়ে। শুধু পানিতে গুলে খেলেও হবে না। শরীরের সমস্যা অনুযায়ী কখনও ঠান্ডা দুধ, কখনও টক দই মিশিয়ে খেতে পারেন। 

১. কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে ইসবগুল সাধারণত হালকা গরম পানি মিশিয়ে খেতে বলা হয়। তবে সমস্যা বেশি হলে, হালকা গরম দুধ মিশিয়েও খেতে পারেন। এক কাপ দুধে এক চা চামচ ইসবগুল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। রাতে খাবার খাওয়ার পর এই পানীয় খেয়ে ফেলুন।

২.যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে ঠান্ডা দুধে ইসবগুল মিশিয়ে খেতে পারেন। 

৩. যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইছেন হালকা গরম পানিতে এই উপাদানটি মিশিয়ে খেতে পারেন। যে কোনও ভারী খাবার খাওয়ার অন্তত আধঘণ্টা আগে এই পানীয় খাওয়া ভালো।

৪. ডায়ারিয়া কিংবা পেট খারাপ হলে পানি কিংবা দুধের সঙ্গে ইসবগুল খাওয়া ঠিক নয়। বাড়িতে পাতা টক দইয়ের সঙ্গে এক চা চামচ ইসবগুল মিশিয়ে খেতে পারেন।

৫. রক্তে বাড়তি শর্করা কিংবা খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পানিতে ইসবগুল মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে খাবার খাওয়ার পরে খেলেও সমস্যা নেই। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়