শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত খেজুরের গুড় খাওয়ার উপকারিতা

শীতে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই সময় খাবারের তালিকায় এমন সব খাবার যোগ করা উচিত যা রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতের দিনে গুড়ের বেশ চাহিদা থাকে। নানা ধরনের পিঠা পুলি তৈরি হয় গুড় দিয়ে। এই সময় নিয়মিত গুড় খেলে যেসব উপকারিতা মেলে-

মন মেজাজ ভালো রাখে

খেজুরের গুড় মন মেজাজ উন্নত করতে সাহায্য করে। নিয়মিত গুড় খাওয়া মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে।

সর্দি-কাশি দূর করে

খেজুরের গুড় শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে। এর ফলে সর্দি-কাশির সমস্যা কমে। কফ দূর করতেও খেজুরের গুড় খুবই সহায়ক। এটি গরম দুধে মিশিয়ে অথবা এর ক্বাথ তৈরি করে খেতে পারেন।

অস্থিসন্ধির ব্যথা কমাতে 

শীতকালে যারা অস্থিসন্ধির ব্যথায় ভোগেন, তারা প্রতিদিন খেজুর এবং গুড়ের সাথে আদা খান। এতে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাবেন। এছাড়াও, আদার সঙ্গে গরম গুড় মিশিয়ে গরম করে খেলে গলা ব্যথা এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। এটি কণ্ঠস্বর পরিষ্কার করতেও সাহায্য করে।

ডায়াবেটিসের জন্য উপকারিতা

খেজুরের গুড় স্বাদে মিষ্টি হতে পারে, কিন্তু এতে কোলেস্টেরল থাকে না। এতে চর্বির পরিমাণও কম থাকে। তাই ডায়াবেটিস রোগীরাও এই গুড় খেতে পারেন। 

শক্তিতে ভরপুর

খুব বেশি ক্লান্ত বা দুর্বল বোধ করলে খেজুরের গুড় খেতে পারেন। এটি শক্তির মাত্রা বাড়ায় এবং ক্লান্ত বোধ থেকে রক্ষা করে।

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়