শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে মাত্র ১০-১৫ মিনিটের একটানা হাঁটাতেই হার্ট থাকবে সুস্থ: জানালেন বিশেষজ্ঞরা

ঘণ্টার পর ঘণ্টা ব্যায়ামের পরিবর্তে দিনে একবার বিরামহীন হাঁটলেও হার্ট সুস্থ থাকে, জানালেন বিশেষজ্ঞরা।

ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জীবনধারাভিত্তিক রোগ, বিশেষ করে হৃদরোগ। আধুনিক জীবনযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, অনিয়মিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় অনীহা ইত্যাদি কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি দিন দিন বাড়ছে। কমবয়সিরাও এখন এই ঝুঁকির কবলে পড়ছেন।

তবে হার্টকে সুস্থ রাখা খুব কঠিন নয়। চিকিৎসকেরা পরামর্শ দেন নিয়মিত হাঁটার। কিন্তু অনেকের ধারণা, এর জন্য ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হবে। সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে।

গবেষকরা জানিয়েছেন, দৈনন্দিন মাত্র ১০–১৫ মিনিট একটানা হাঁটলেই হার্টের স্বাস্থ্য ভালো থাকে। গবেষণায় দেখা গেছে, যারা সারাদিন কম চলাফেরা করেন বা বেশি সময় বসে থাকেন, তাদের জন্য একটানা ১০–১৫ মিনিট হাঁটা হৃদরোগের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়।

কেন একটানা হাঁটা জরুরি?

একটানা হাঁটার মাধ্যমে রক্ত সঞ্চালন উন্নত হয়, যা স্বাভাবিকভাবে হার্টকে সুস্থ রাখে। দীর্ঘ সময় বসে থাকলে ধমনী শক্ত হওয়া, রক্ত জমাট বাঁধা, ব্লাড প্রেশার ও কোলেস্টেরলের সমস্যা দেখা দিতে পারে। একটানা হাঁটলে এসব ঝুঁকি কমে। এছাড়া মনও শান্ত থাকে এবং স্ট্রেস কমে, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী।

কে সবচেয়ে উপকৃত হবেন?

  • যারা ব্যায়াম করতে সময় পান না
  • সারাদিন কম্পিউটারে বসে কাজ করেন
  • প্রবীণ ব্যক্তিরা
  • অতিরিক্ত ওজন বা উচ্চ রক্তচাপের রোগী

তাদের জন্য দৈনিক ১০–১৫ মিনিটের হাঁটা অত্যন্ত কার্যকর।

কিভাবে হাঁটা শুরু করবেন?

  • দিনের সুবিধাজনক সময় বেছে নিন
  • স্বাভাবিক ছন্দে হাঁটুন, দ্রুতগতিতে নয়
  • বিরাম ছাড়া ১০–১৫ মিনিট হাঁটুন
  • ধীরে ধীরে সময় বাড়িয়ে ২০–২৫ মিনিটে নিতে পারেন
  • সপ্তাহে অন্তত ৫ দিন হাঁটা যথেষ্ট

অত্যধিক ব্যায়াম বা দীর্ঘ সময়ের হাঁটার জন্য ভাবার দরকার নেই। দিনে মাত্র ১০–১৫ মিনিটের একটানা হাঁটাতেই হার্টের স্বাস্থ্য সুস্থ রাখা সম্ভব। তাই আজ থেকেই হাঁটা অভ্যাস শুরু করুন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়