শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ট্রেস কমায়, মেদ ঝরায় গ্রিন টি: সুফল পেতে কখন পান করা উচিত?

সকালে ঘুম থেকে ওঠার পরে এক কাপ চা না পেলে অনেকের দিন শুরু হয় না। বিগত কয়েক বছরে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রিন টি। স্ট্রেস কমানো, শরীর ও মনকে শান্ত রাখা, মেদ ঝরানো—সব কিছুর জন্যই এটি উপকারী। কিন্তু যখন খুশি খাওয়ার প্রবণতা বিপদ ডেকে আনতে পারে।

গবেষকরা এ ব্যাপারে সতর্ক করছেন

একটি গবেষণায় দেখা গেছে, গ্রিন টিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে ত্বককে রক্ষা করে, ত্বক মেরামতিতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। তবে এই সুফল পেতে সঠিক সময়ে গ্রিন টি খাওয়া জরুরি। ভুল সময়ে খেলে সমস্যা দেখা দিতে পারে, যেমন—এসিডিটি, ঘুম না হওয়া, পুষ্টি গ্রহণে বাধা ইত্যাদি।

বর্তমানে গ্রিন টি একটি জনপ্রিয় ডিটক্স পানীয়। বিশেষজ্ঞদের মতে, এটি লিভার, কিডনি, ফুসফুস ও ত্বক, সব কিছু ডিটক্সিফাই করতে সাহায্য করে। এতে থাকা ক্যাটেচিন প্রদাহ কমিয়ে লিভারকে সঠিকভাবে কাজ করতে দেয় এবং ধুলো-ময়লার কারণে ত্বকে ক্ষতি আটকায়। চলুন, জেনে নিই কিভাবে বুঝবেন ভুল সময়ে গ্রিন টি পান করছেন?

  • খাওয়ার পরে গ্যাস বা অস্বস্তি হওয়া
  • বমি বমি ভাব বা মাথা যন্ত্রণা
  • ঘুম না আসা

কখন খাওয়া উচিত গ্রিন টি?

মূলত খালি পেটে খেতে হবে।

খাবারের পরে কখনোই খাওয়া যাবে না। দুপুর বা রাতের খাবারের মাঝামাঝি সময়ে, যদি পেট খালি থাকে, তখন খাওয়া যেতে পারে। গ্রিন টি খাওয়ার পরে প্রোটিনসমৃদ্ধ ভারী খাবার গ্রহণ করা উচিত। যারা অ্যানিমিয়া বা পেটের সমস্যায় ভোগেন, তারা গ্রিন টি এড়িয়ে চলবেন। অতিরিক্ত গ্রিন টি খাওয়া ক্ষতিকর হতে পারে, হার্ট বা কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে।

সূত্র : আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়