শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ০১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধূমপানের নেশা থেকে মুক্তির জন্য বিশেষজ্ঞদের দেওয়া ৩ ধাপের কার্যকর উপায়

ধূমপান যে ক্ষতিকর—তা সকলেই জানেন। তবু অল্প বয়সে কৌতূহল, বন্ধুদের চাপ কিংবা ‘কুল’ দেখানোর ইচ্ছা থেকেই অনেকেই প্রথম সিগারেট হাতে নেন। সময়ের সঙ্গে সেই কৌতূহলই নেশায় পরিণত হয়। পরে ক্ষতি সম্পর্কে শতবার জানলেও আসক্তির বন্ধন থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন—ধূমপান ত্যাগ করা যেমন মানসিক চ্যালেঞ্জ, তেমনই শারীরিকও। হঠাৎ করে সিগারেট ছেড়ে দিলে শরীরে নিকোটিনের ঘাটতি থেকে উদ্বেগ, অস্থিরতা বাড়ে। ফলে অধিকাংশ মানুষই দুর্বল মুহূর্তে আবার পুরনো অভ্যাসে ফিরে যান। তবে সঠিক পরিকল্পনা মেনে ধীরে ধীরে অভ্যাস ছাড়লে ফল পাওয়া সম্ভব।

ধূমপানের নেপথ্য কারণ বুঝুন আগে

মনোবিদরা জানান, ধূমপানের পেছনে বেশিরভাগ সময়ই থাকে মানসিক চাপ, উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতিগত ট্রিগার। তাই প্রথম কাজ—কখন আপনার ধূমপানের ইচ্ছা প্রবল হয়, তা চিহ্নিত করা।

ধূমপান ছাড়ার ৩ ধাপের কার্যকর উপায়

১. একদিনে নয়, ধীরে ধীরে সিগারেট কমান

হঠাৎ সম্পূর্ণ বন্ধ করা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয় না।
বিশেষজ্ঞদের পরামর্শ—

  • দিনে ১০টি সিগারেট খান? প্রথম সপ্তাহে তা কমিয়ে আনুন ৮-এ।
  • দ্বিতীয় সপ্তাহে ৫-এ নামান।
  • তৃতীয় সপ্তাহে ২-এ নামিয়ে আনুন।
  • চতুর্থ সপ্তাহে প্রথম তিন দিন ১টি, এরপর সম্পূর্ণ বাদ দেওয়ার চেষ্টা করুন।

এভাবে শরীর ধীরে ধীরে নিকোটিন কমে যাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।

২. সিগারেট-প্রবণ পরিবেশ থেকে দূরে থাকুন

যে পরিবেশ, গন্ধ বা পরিস্থিতি ধূমপানের ইচ্ছা বাড়িয়ে দেয়, তা এড়িয়ে চলুন।
প্রয়োজনে চুইংগাম, নিকোটিন গাম বা শরীরচর্চা ইত্যাদিতে মন দিন।

৩. অভ্যাস কমে গেলে নিজেকে ‘টেস্ট’ করুন

  • ধীরে ধীরে সিগারেট ছাড়ায় অভ্যস্ত হয়ে গেলে বন্ধুরা সিগারেট খেলেও পাশে থাকা আপনার জন্য পরীক্ষার সময়।
  • এই মুহূর্তে নিজেকে সামলে রাখতে পারলে সাফল্য নিশ্চিত।
  • না পারলে, আরও সময় নিয়ে আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ধূমপান ছাড়ার পথ সহজ নয়। তবে ধৈর্য, সচেতনতা ও পরিকল্পিত প্রচেষ্টায় নিকোটিনের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব—বলছেন চিকিৎসকেরা।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়