শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাত-পা দেখেই বোঝা যেতে পারে লিভারের সমস্যা!

লিভারের সমস্যা অনেক সময় আগেভাগে বোঝা যায় না। অনেকেই মনে করেন, লিভারের রোগ মানেই জন্ডিস, পেট ভারী বা পেট ফাঁপার মতো উপসর্গ দেখা দেবে। যদিও সব সময় এমনটা নাও হতে পারে। লিভারের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ হাত-পা থেকেই বোঝা যায়।

বিশেষ করে লিভারে মেদ জমে ফ্যাটি লিভার হলে হাতের তালু, পায়ের শিরা ও নখে পরিবর্তন ধরা পড়ে। চলুন, জেনে নিই হাত ও পায়ে লিভারের রোগের যেসব লক্ষণ দেখা দিতে পারে।

হাতের তালুতে লালচে দাগ

দুই হাতের তালুতে ব্যথাহীন লালচে ছোপ দেখা দিতে পারে। হাত ফুলেও উঠতে পারে।

লিভারের অসুখে হরমোনের ক্ষরণে অনিয়ম দেখা দেয়, যার ফলে রক্তনালি প্রসারিত হয়ে প্রদাহ দেখা দেয়। এমন লালচে ছোপ দেখলে চিকিৎসকের পরামর্শ জরুরি।

নখের রং বদলে যাওয়া

নখের রং ফ্যাকাশে বা সাদাটে হয়ে গেলে, কিংবা হলদেটে দাগ ধরলে তা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে। এটি শরীরে আয়রনের ঘাটতির সঙ্গেও যুক্ত।

গোড়ালিতে কালচে দাগ ও ফোলা

পায়ে চুলকানি, গোড়ালি ফুলে যাওয়া এবং পায়ের ত্বকে কালচে দাগ পড়া লিভারের রোগের লক্ষণ হতে পারে। লিভারে ক্ষত (সিরোসিস) হলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, ফলে হাত-পায়ে পানি জমে ও ত্বকে দাগ পড়ে। এই সমস্যাকে বলা হয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এর সঙ্গে ওজন কমে যাওয়া, ক্ষুধামান্দ্য ও অতিরিক্ত ক্লান্তিও দেখা দিতে পারে।

স্পাইডার ভেন

পায়ের পাতায় জালের মতো নীল বা সবুজ শিরা দেখা গেলে তাকে স্পাইডার ভেন বলা হয়।

লিভারের অসুখে ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে এমনটা দেখা দিতে পারে।

হাত-পায়ের অসাড়তা

মাঝেমধ্যে হাত-পায়ে ব্যথা, ঝিনঝিনি বা অসাড়তা অনুভূত হতে পারে। হেপাটাইটিস সি বা অ্যালকোহলজনিত ফ্যাটি লিভারে স্নায়ুর ক্ষতি হয়, যার ফলে এসব উপসর্গ দেখা দেয়।

সূত্র : আনন্দবাজার 

  • সর্বশেষ
  • জনপ্রিয়