শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন সকালে এক কোয়া রসুন খেলে যে উপকারিতা মিলবে

রান্নার অন্যতম দরকারি উপকরণ রসুন। স্বাস্থ্যের জন্য উপকারী রসুন কাঁচাও খাওয়া যায়। নিয়মিত এক কোয়া কাঁচা রসুন খেলে রান্নার চেয়ে বেশি উপকারিতা মেলে। এ কারণে এটিকে সুপারফুডও বলা হয়। তবে যাদের রসুনে অ্যালার্জি আছে বা যাদের কাঁচা রসুন খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাদের এড়ানো ভালো।

প্রতিদিন রসুন খাওয়ার উপকারিতা-

রোগ প্রতিরোধ ক্ষমতা : ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 
হজমশক্তি : যাদের হজমের সমস্যা রয়েছে তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় রসুন যোগ করা খুবই জরুরি। 
রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে : প্রতিদিন সকালে এক কোয়া রসুন খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।
কোলেস্টেরল :প্রতিদিন রসুন খেলে উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 
ক্যান্সারের ঝুঁকি কমে : অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রসুন খেলে কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। 
ত্বকের জন্য উপকারী : ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রসুন খাওয়া ত্বকের জন্যও উপকারী। 
ওজন কমাতে সহায়ক : যারা ওজন কমাতে চাইছেন তারা প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন যোগ করতে পারেন। রসুন শরীরের অপ্রয়োজনীয় ক্যালোরি ঝরাতে সাহায্য করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়