শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:২৬ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী ফল পেয়ারা: সাদা নাকি গোলাপি, কোনটি বেশি ভালো

ডায়াবেটিক রোগীদের খাওয়াদাওয়া নিয়ে অনেকে চিন্তাভাবনা করতে হয়। এমন অনেক সবজি, ফল রয়েছে যেগুলো তারা খেতে পারেন না। তবে পুষ্টিবিদরা বলছেন, পেয়ারা এমন একটি ফল যা ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ। কারণ, এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কম।

রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে হলে কম জিআই-যুক্ত খাবার খেতে হয়। চারটি লেবুর সমান ভিটামিন সি রয়েছে পেয়ারায়। এ ছাড়া রয়েছে ভিটামিন এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাসে ভরপুর। এসব গুণের পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতেও সাহায্য করে।

তবে বাজারে তো দুই ধরনের পেয়ারা পাওয়া যায়। সাদা ও গোলাপি। কোনটি ডায়াবেটিকদের জন্য ভালো? পুষ্টিবিদরা বলছেন, গোলাপি পেয়ারায় ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাহায্য করে এই ফলটি। নিয়মিত খেলে বিপাকহারও ভালো হয়।

অন্যদিকে, সাদা পেয়ারাতেও ফাইবার রয়েছে। যা রক্তে অতিরিক্ত গ্লুকোজ শোষণে বিশেষভাবে সহায়তা করে। রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও ফাইবারের ভূমিকা রয়েছে। বিপাকহারজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

তবে একদল পুষ্টিবিদ বলছেন, ডায়াবেটিক রোগীদের জন্য গোলাপি পেয়ারা ভালো। কারণ, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, হার্ট ভালো রাখতেও সাহায্য করে এই গোলাপি পেয়ারা। সাদা পেয়ারার চেয়ে গোলাপি পেয়ারায় ফাইবারের পরিমাণ একটু হলেও বেশি। বাড়তি পাওনা হলো লাইকোপেন নামক অ্যান্টি-অক্সিডেন্ট। অন্ত্র ভালো রাখার পাশাপাশি, তারুণ্য বজায় রাখতেও সাহায্য করে এই গোলাপি পেয়ারা।

সূত্র : এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়