শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যার নাশতায় মুখরোচক চিকেন পপকর্ন, জেনে নিন সহজ রেসিপি

বিকেল বা সন্ধ্যার নাশতায় ভাজাপোড়া পছন্দ অনেকের। সেজন্য বাড়িতেই তৈরি করেন নানা পদ। তবে এবার আপনি চাইলে তৈরি করতে পারেন চিকেন পপকর্ন। মিষ্টি ও মসলাদার পদ ছাড়াও যদি নাশতায় একটি ক্রিস্পি, মুচমুচে স্ন্যাকস থাকে, তাহলে সন্ধ্যাটা আরো জমে উঠবে।

বাজারে পাওয়া চিকেন পপকর্নের স্বাদ সবাই জানেন, কিন্তু ঘরেই বানানো যায় আরো হেলদি ও টেস্টি ভার্সন। ঝামেলাহীন এই রেসিপি বানাতে সময়ও লাগে খুব কম। চলুন, দেখে নেওয়া যাক সন্ধ্যার নাশতায় কিভাবে বানাবেন চিকেন পপকর্ন।

চিকেন পপকর্ন তৈরির উপকরণ

• বোনলেস চিকেন ২৫০ গ্রাম
লেবুর রস ১ টেবিল চামচ
• লবণ স্বাদমতো
• গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ
• আদা-রসুন পেস্ট ১ চা চামচ
• ডিম ১টি
• ময়দা হাফ কাপ
• কর্নফ্লাওয়ার হাফ কাপ
• ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো
• তেল ভাজার জন্য

চিকেন পপকর্ন তৈরির প্রণালী

চিকেন ম্যারিনেট : প্রথমে চিকেন টুকরাগুলো একটি পাত্রে নিয়ে তার মধ্যে দিন লেবুর রস, লবণ, গোলমরিচ গুঁড়া ও আদা-রসুন পেস্ট।

ভালোভাবে মিশিয়ে অন্তত ৩০ মিনিট ঢেকে রেখে দিন। এতে মসলা চিকেনে ঢুকে যাবে।
ব্যাটার তৈরি : একটি আলাদা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, একটি ফেটানো ডিম ও সামান্য পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন।

কোটিং করা : ম্যারিনেট করা চিকেন ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। চাইলে ডাবল কোটও করতে পারেন। এতে চিকেন আরো ক্রিস্পি হবে।

ভাজার পালা : একটি কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে চিকেন টুকরাগুলো সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। অতিরিক্ত তেল ঝরাতে কাগজের টিস্যুর ওপর রাখুন।

পরিবেশন করুন : টমেটো কেচাপ, মেয়োনিজ বা হালকা ঝাল মিষ্টি চিলি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

চাইলে ব্যাটারে সামান্য চিলি ফ্লেক্স ও শুকনা অরিগ্যানো মেশালে আরো রেস্টুরেন্ট স্টাইল স্বাদ পাবেন।

এয়ার ফ্রায়ার ব্যবহার করলেও এই রেসিপি বানানো সম্ভব। তাতে তেল কম লাগবে, কিন্তু ক্রিস্পি নেস থাকবে। তবে সন্ধ্যার নাশতার টেবিলে যদি থাকে এই মুচমুচে চিকেন পপকর্ন, তাহলে সবাই পছন্দ করবে। তাই ঝটপট বানিয়ে ফেলুন।

সূত্র : টিভি৯ বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়