শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থভাবে ওজন কমাতে ঘরোয়া পানীয়ের সহজ রেসিপি

দেহের অতিরিক্ত ওজন বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে। এ কারণে অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখতে নানা চেষ্টা করে থাকেন। তবে নিয়ম মেনে চললেও ওজন কমানো সবসময় সহজ হয় না। চিকিৎসকরা বলছেন, শরীরের বিপাকক্রিয়া (মেটাবলিজম) ঠিকমতো না হলে ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

ওজন নিয়ন্ত্রণে রাখতে শুধু শরীরচর্চা নয়, সঙ্গে দরকার কিছু ঘরোয়া উপায়ও। বিশেষ করে কিছু ডিটক্স পানীয় আছে, যেগুলো নিয়মিত পান করলে শরীর থেকে টক্সিন দূর হওয়ার পাশাপাশি বাড়তি ওজনও কমতে সাহায্য করে।

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, নিচের এই বিশেষ পানীয়টি দিনে দুইবার পান করলে বিপাকক্রিয়ার হার বাড়বে, হজমশক্তি উন্নত হবে, পেট থাকবে পরিষ্কার, যা ওজন কমাতে কার্যকর। 

যে ৫টি উপকরণে তৈরি হবে ডিটক্স পানীয়টি:
১ চা চামচ হলুদ গুঁড়া
১ চা চামচ মৌরি
১ চা চামচ মেথি
১ চা চামচ জোয়ান
২ টুকরো দারচিনি

এই উপকরণগুলো একসঙ্গে মিক্সার বা গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়া করে সংরক্ষণ করুন।

পান করার নিয়ম:
দুপুর ও রাতের খাবারের ৩০ মিনিট আগে এক কাপ গরম পানিতে ১ চা চামচ গুঁড়া মিশিয়ে পান করুন।

এই পানীয়ের উপকারিতা:
• বিপাকক্রিয়ার হার বাড়াতে সাহায্য করে,
• হজমশক্তি উন্নত করে,
• পেট পরিষ্কার রাখে,
• অম্বলের সমস্যা কমায়,
• নিয়মিত পানে ওজন কমাতে সহায়ক।

এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি পানীয় নিয়মিত খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সুষম খাদ্য গ্রহণ করলে ওজন নিয়ন্ত্রণে রাখা আরো সহজ হয়ে উঠবে।

সূত্র : বাংলা হান্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়