শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ১২৪

ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকল্পটিতে ৫ ধরনের শূন্য পদে মোট ১২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ৮ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে

অন্যূন ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৬৬,০০০ টাকা।

পদের নাম: প্রোগ্রামার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৫৬,৫২৫ টাকা।


পদের নাম: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড

কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৩৫,৬০০ টাকা।

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ২১,৭০০ টাকা।

পদের নাম: কম্পিউটার অপারেটর (উপজেলা বা সার্কেল বা মেট্রো ভূমি অফিস)।

পদসংখ্যা: ১২০টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাস।

অন্যান্য যোগ্যতা: তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ১৯,৩০০ টাকা অথবা ১৮,২০০ টাকা অথবা ১৭,৬৫০ টাকা (স্থানভেদে)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর, ২০২৫। সূত্র: বিজ্ঞপ্তি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়