শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০২:৫১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করে পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বেতন গ্রেড ১৬। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্মাণকাজে অন্যূন ১ (এক) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
 
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮/০৬/২০২০ সালে প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর ১২৫টি (এক শ’ পঁচিশ) শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদনকারীদের নিজ নিজ ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
 
উল্লিখিত পদের (৪৬৮) সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো বা সব দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
 
আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির ‍সুযোগ, সাপ্তাহিক ছুটি ২ দিন
 
সাধারণ নির্দেশাবলি: অনলাইনে আবেদনপত্র পূরণ বা দাখিল ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা:
 
১৮/০৯/২০২৫, বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত আবেদন দাখিল ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল পাওয়া প্রার্থীরাই কেবল আবেদন করার যোগ্য। Appeared বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, এরূপ প্রার্থীরা কোনোক্রমেই আবেদন করার যোগ্য নন।
 
আবেদনের বয়সসীমা: ১ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান সনদ ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
 
লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র: প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র (প্রবেশপত্র) ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
 
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে বাপাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
 
মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
 
আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর (১৮/০৯/২০২৫) বৃহস্পতিবার, বিকেল চারটা পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
*বিস্তারিত দেখুন এখানে https://pani.bwdb.gov.bd/archive/pdf/17597.pdf

  • সর্বশেষ
  • জনপ্রিয়