শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালালকে হারাম করা: অজ্ঞতা ও মনগড়া ধর্মীয় দাবির ভয়াবহ পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : আনআম, আয়াত : ১৪০

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে 

وَ قَالُوۡا مَا فِیۡ بُطُوۡنِ هٰذِهِ الۡاَنۡعَامِ خَالِصَۃٌ لِّذُكُوۡرِنَا وَ مُحَرَّمٌ عَلٰۤی اَزۡوَاجِنَا ۚ وَ اِنۡ یَّكُنۡ مَّیۡتَۃً فَهُمۡ فِیۡهِ شُرَكَآءُ ؕ سَیَجۡزِیۡهِمۡ وَصۡفَهُمۡ ؕ اِنَّهٗ حَكِیۡمٌ عَلِیۡمٌ ﴿۱۳۹﴾

সরল অনুবাদ

১৪০. অবশ্যই তারা ক্ষতগ্রস্থ হয়েছে যারা নির্বুদ্ধিতার জন্য ও অজ্ঞাতবশত নিজেদের সন্তানদেরকে হত্য করেছে এবং আল্লাহর উপর মিথ্যা রটনা করে আল্লাহ প্রদত্ত জীবিকাকে নিষিদ্ধ গণ্য করেছে। তারা অবশ্যই বিপথগামী হয়েছে এবং তারা হিদায়াতপ্রাপ্ত ছিল না।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা আনআমের এ আয়াতে বলা হচ্ছে যে, তারা তাদের পথভ্রষ্টতায় অনেক দূর এগিয়ে গিয়েছিল, তাদের কোন কাজেই হিদায়াত নসীব হয় নি। (সা’দী) আর তাদের মধ্যে হিদায়াত পাবার যোগ্যতাও ছিল না।

(তাফসিরে ফাতহুল কাদির)

এ আয়াতে আল্লাহ দৃঢ়ভাবে ঘোষনা করে বলেছেন যে,  যেসব মানুষ অজ্ঞতা, বোকামি ও ভুল ধারনা থেকে নিজেদের সন্তানদের হত্যা করেছে, তারা সত্যিই ক্ষতিগ্রস্ত। আবার আল্লাহ যেসব জিনিসকে জীবিকা হিসেবে হালাল ও বৈধ করেছেন, তারা সেগুলোর ব্যাপারে নিজেদের মনগড়া কথা বানিয়ে বলেছে সেগুলোকে  হারাম সাভ্যস্থ করেছে। আল্লাহর নামে এ ধরনের মিথ্যা রটনা করেছে।

এসব মনগড়া কাজের জন্য তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে; তারা কখনোই সঠিক হিদায়াতের উপর ছিল না।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়