শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছিটানো রাস্তার নোংরা পানিতে কাপড় কি নাপাক হয় ?

বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা পানি নাপাক নয়। আর তা কাপড়ে লাগলে ওই কাপড় নাপাক হয় না। বরং তা পবিত্র বলেই ধর্তব্য হবে। তবে, যেখানে নাপাক দেখা যায় বা নাপাক ড্রেনের পাশে রাস্তা হয়, আর সেই নাপাক রাস্তায়ও চলে আসে, তাহলে এমন রাস্তায় পতিত পানির ছিটা নাপাক। তাই গায়ে বা কাপড়ে সেই পানি লাগলে ধুয়ে নিতে হবে। 

যদি ব্যক্তিকে প্রতিদিনই ড্রেনের পানি অতিক্রম করতে হয় এবং এ থেকে বেঁচে থাকাও কষ্টকর। তাহলে ওই পানির ছিটা লাগলে (যদি ময়লা দেখা না যায়) মাজুর হিসেবে মাফ পাবার সুযোগ রয়েছে, কিন্তু নাপাকি দেখা গেলে তা দূর করে পবিত্রতা অর্জন করতে হবে।

বৃষ্টির পর রাস্তা কাদা হয়ে যায়, রাস্তার ওই কাদা নাপাক নয়। বিশেষত কাদায় নাপাকি দেখা না গেলে তা পবিত্র। সুতরাং তা কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে না। তাই এ অবস্থায় নামাজ পড়লে তা সহিহ হবে। তবে ধোয়ার সুযোগ থাকলে এমন ময়লা কাপড়ে নামাজ না পড়াই ভালো।

(আলমাবসুত, সারাখসি: ১/২১১; কিতাবুল আছল: ১/৫২; আততাজনিস ওয়াল মাজিদ: ১/১৫৯; আলমুলতাকাত ফিল ফতোয়া, পৃ-২০; রদ্দুল মুহতার: ১/৩২৪, ১/৫৩১; হালবাতুল মুজাল্লি: ১/৫১৩)

  • সর্বশেষ
  • জনপ্রিয়