শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

যুক্তরাজ্যে যারা ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে শরণার্থী বা অ্যাসাইলামের আবেদন করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। মিথ্যা তথ্য দিয়ে ভুয়া ফাইল জমাকারী হাজার হাজার হাজার অ্যাসাইলাম প্রার্থীদের আবেদন খারিজ হতে পারে বলে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানিয়েছেন।

মিথ্যা তথ্য, ডকুমেন্ট দিয়ে আবেদনকারীদের পেছনে সক্রিয় একটি বিশাল জালিয়াত চক্র ধরা পড়েছে বলে সম্প্রতি বিবিসির একটি গোপন অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে। জানা যায় , এই চক্রটি দেড় লাখ থেকে শুরু করে প্রায় আট লাখ টাকা পর্যন্ত নিয়ে মানুষকে মিথ্যা স্টোরি ও জাল কাগজপত্র বানিয়ে দিচ্ছিল।

রিপোর্টে দেখা যায়, দালালরা অনেককে জোর করে সমকামী বা পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার মতো মিথ্যা নাটক সাজানোর পরামর্শ দিচ্ছে। এই খবর ফাঁসের পর বৃটেনের হোম অফিস ও সেফগার্ডিং মিনিস্টার জেস ফিলিপস কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ‘ভুয়া আইনজীবী’ ও দালালদের জেলে পাঠানো হবে এবং এই চক্রের মাধ্যমে যারা ভুয়া ফাইল জমা দিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়