শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠোর অভিযানে সৌদিতে গ্রেপ্তার ৮ হাজারের বেশি অবৈধ বাসিন্দা

সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ এক সপ্তাহে মোট ৮ হাজার ৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর সৌদি গেজেটের।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী গত ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ২৬৬ জন আবাসন, ২ হাজার ৬৫৩ জন সীমান্ত নিরাপত্তা এবং ১ হাজার ১৭১ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছে।

একই সময়ে ৭ হাজার ৪৬৬ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া ১৪ হাজার ৪৮৪ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। পাশাপাশি ৫৭২ জনকে তাদের ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করার প্রক্রিয়ায় রাখা হয়েছে।

সৌদি মন্ত্রণালয় আরও জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ১৭৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬৮ শতাংশ ইথিওপীয়, ২৫ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৭ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের সময় আরও ৭১ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে দেশটির নিরাপত্তা বাহিনী অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে ২১ হাজার ৬৮৫ জন প্রবাসী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এদের মধ্যে ২০ হাজার ৫১২ জন পুরুষ এবং এক হাজার ১৭৩ জন নারী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে জানিয়েছে, অবৈধ প্রবেশ বা অবস্থানে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে এই কাজে ব্যবহৃত যানবাহন ও আবাসস্থলও বাজেয়াপ্ত করা হবে।

সৌদি মন্ত্রণালয় দেশটির সাধারণ জনগণকে যেকোনো ধরনের আইন লঙ্ঘনের তথ্য সংশ্লিষ্ট হটলাইনে জানাতে আহ্বান জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়