শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিবাসন নজরদারিতে নতুন ওয়েবসাইট চালু করল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুকে সামনে রেখে নতুন ধরনের একটি ওয়েবসাইট চালু করেছে হোয়াইট হাউস। ওয়েবসাইটটি প্রথম দেখায় ভিনগ্রহসংক্রান্ত গোপন তথ্যের প্ল্যাটফর্ম মনে হলেও বাস্তবে তা অবৈধ অভিবাসন নজরদারির অংশ। Aliens.gov নামে এই সাইটে ‘এলিয়েন’ বলতে মহাকাশের প্রাণী নয়, বরং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা বিদেশিদের বোঝানো হয়েছে।

ওয়েবসাইটে বড় অক্ষরে লেখা, ‘তারা আমাদের মাঝেই হাঁটে।’ এরপর দাবি করা হয়েছে, গত ৬০ বছর ধরে মার্কিন সরকার একটি গুরুত্বপূর্ণ বিষয় গোপন রেখেছে—এই ‘এলিয়েনরা’ নাকি সমাজের ভেতরে মিশে বসবাস করছে এবং দৈনন্দিন জীবনে অংশ নিচ্ছে। তবে একই সঙ্গে বলা হয়েছে, ‘তাদের এখানে থাকার অধিকার নেই।’

মহাকাশধর্মী নকশায় তৈরি এই প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র রয়েছে, যেখানে ‘এলিয়েন গ্রেপ্তার’-এর তথ্য দেখানো হয়। এসব তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে এবং হোয়াইট হাউসের অ্যাপেও যুক্ত করা হবে।

সাইটটিতে আরও দাবি করা হয়েছে, লাখো মানুষ গোপনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সমাজের ভেতরে ঢুকে পড়েছে। বহু প্রেসিডেন্ট, কংগ্রেস সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানতেন, কিন্তু নাগরিকদের সুরক্ষা নিশ্চিত না করে তা আড়াল করেছেন।

এতে বলা হয়, শেষ পর্যন্ত একজনই সত্য বলার সাহস দেখিয়েছেন। এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে বলা হয়, তিনি এই ‘এলিয়েনদের’ সম্ভাব্য ঝুঁকি তুলে ধরেছেন।

ওয়েবসাইটের শেষাংশে বলা হয়েছে, কেউ যদি ‘এলিয়েন অপহরণ’ দেখতে পান, তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই—সরকার বিষয়টি সামলাবে এবং তাদের উৎসস্থলে ফেরত পাঠাবে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়ার একটি ব্যবস্থাও রাখা হয়েছে।

আমেরিকান অভিবাসন কাউন্সিলের তথ্য অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন আটক কেন্দ্রে প্রায় ৭৩ হাজার মানুষ ছিলেন। গত বছর থেকে অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কারের বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভও চলছে, যেখানে সহিংস ঘটনাও ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়