শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক উত্তেজনা কমার ইঙ্গিতে ফের বেড়েছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খবরের মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার (২৯ মে) গ্রিনিচ মান সময় সকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ দশমিক ৫৭ ডলারে পৌঁছায়। তবে সপ্তাহজুড়ে এখন পর্যন্ত এটি প্রায় দশমিক ১ শতাংশ কম রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারসের দামও দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর খবর প্রকাশের পর বাজার ঘুরে দাঁড়ায়।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, গতকাল আমরা দেখেছি স্বর্ণের দাম ৪ হাজার ৩৬০ ডলারে নেমে গিয়েছিল এবং সম্ভবত আরও কমতো। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার পর হঠাৎ করেই দামের উল্টো প্রবণতা দেখা যায়। আজ সকালেও বাজার সেই অবস্থাতেই রয়েছে।

তিনি আরও বলেন, এখন বাজার চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে, যদিও এটি এখন শুধু ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় ঝুলে রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করতে একটি সমঝোতায় পৌঁছেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এতে অনুমোদন দেননি। একইসঙ্গে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়