শিরোনাম
◈ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরাইলি অবস্থানগুলোতে হিজবুল্লাহর হামলা বৃদ্ধি; হতাহত ৮

পার্সটুডে-দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অপরাধমূলক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি হিজবুল্লাহও দখলদার বাহিনীর সেনা অবস্থান, সামরিক সরঞ্জাম, সেনা সমাবেশ এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা 'আবাবিল' ড্রোন ব্যবহার করে পশ্চিম আল-জালিল ঘাঁটিতে ইসরাইলি সেনাবাহিনীর একটি প্রকৌশল যানকে লক্ষ্যবস্তু করেছে।

ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, এ হামলায় একজন ইসরাইলি সেনা নিহত এবং আরও ৭ জন আহত হয়েছে। তবে একইসঙ্গে ইসরাইলি গণমাধ্যম স্বীকার করেছে যে, হিজবুল্লাহর ধারাবাহিক ড্রোন হামলার কারণে আহতদের কাছে পৌঁছানোও সম্ভব হয়ে ওঠে নি।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা রাব সালাসিন এলাকার ইসরাইলি সেনা ও তাদের বহু সামরিক যানবাহনে এবং জাওতার আশ-শারকিয়া এলাকার নদীপথ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অপরদিকে, হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা-যেটি জাল আল-আলাম এলাকায় মোতায়েন ছিল, সেটিকে লক্ষ্য করেও দুই দফা ড্রোন হামলা চালিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়