শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১১:১৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামিক ওয়াকফের কাছ থেকে ঐতিহাসিক নবী সামুয়েল মসজিদের নিয়ন্ত্রণ নিল ইসরায়েল

ঐতিহাসিক নবী স্যামুয়েল মসজিদ দখলে নিচ্ছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে ইসলামিক ওয়াক্‌ফের অধীনে থাকা ঐতিহাসিক নবী স্যামুয়েলের মাজার ও মসজিদ এলাকা দখলে নিতে নতুন নির্দেশ জারি করেছে ইসরাইল। ফিলিস্তিনিরা এ পদক্ষেপকে তাদের ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে 'ইহুদিকরণ'-এর ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে অভিযোগ করেছে।

মঙ্গলবার পশ্চিম তীরে ইসরাইলি নীতির বাস্তবায়নকারী সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা দেয়, তারা ২৮ একর জমি অধিগ্রহণ করছে। এই জমির মধ্যেই রয়েছে শতাব্দীপ্রাচীন নবী স্যামুয়েলের মসজিদ ও মাজার এলাকা। এটি মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন হিসেবে বিবেচিত।

এ ছাড়া ওই জমিতে ফিলিস্তিনি অধ্যুষিত বেইত ইকসা ও নবী স্যামুয়েল শহরও রয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দাবি করেছে, জনস্বার্থে এই জমি অধিগ্রহণ করা হচ্ছে।

তাদের ভাষ্য অনুযায়ী, নবী স্যামুয়েলের মাজারকে ঘিরে থাকা প্রত্নতাত্ত্বিক স্থান 'সংরক্ষণ ও উন্নয়ন' প্রকল্পের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে ফিলিস্তিনি বিশ্লেষকরা বলছেন, এটি মূলত ইহুদিকরণের আরেকটি উদাহরণ। তাদের মতে, প্রত্নতত্ত্ব ও ধর্মীয় ইতিহাসকে ব্যবহার করে ইসরাইল ধীরে ধীরে ফিলিস্তিনি ভূমি ও পরিচয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।

ইহুদি, খ্রিস্টান ও মুসলিম—তিন ধর্মেই নবী স্যামুয়েল অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। বাইজান্টাইন যুগে সম্রাট জাস্টিনিয়ান সেই স্থানে একটি গির্জা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, যেখানে স্যামুয়েলকে সমাহিত করা হয়েছে বলে বিশ্বাস করা হয়।

জেরুজালেমের উত্তর-পশ্চিমে প্রায় ৬ কিলোমিটার দূরে পাহাড়চূড়ায় অবস্থিত এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৮৫ মিটার উঁচুতে। ক্রুসেডাররাও জায়গাটিকে অত্যন্ত পবিত্র মনে করত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়