শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত অন্তত ১১

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে ৪.৮ মাত্রার এক মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে জেলাম জেলায় একটি বাড়ি ধসে পড়ে ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পে পাঞ্জাবের পিন্ড দাদান খান ও এর আশপাশের এলাকায় একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর এবং ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল জেলাম শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, জেলামের জালালপুর শরিফ এলাকায় ভূমিকম্পের প্রবল ঝাকুনিতে একটি বসতবাড়ির অংশবিশেষ ধসে পড়ে। এর নিচে চাপা পড়েই ওই কিশোরের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলামের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ঘটনার পর পরই পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপদ্রুত এলাকায় পৌঁছেছেন। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই কম্পন রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা, মান্দি বাহাউদ্দিনসহ পাঞ্জাব প্রদেশের একটি বড় অংশে অনুভূত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির এই চিত্র উঠে এসেছে।

তথ্যসূত্র: ডন এবং জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়