শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল উত্থাপন

বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব!

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিধানসভায় সোমবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হয়েছে। এই বিলে বহুবিবাহ নিষিদ্ধ করা এবং লিভ-ইন সম্পর্কের নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। তবে বিরোধী দলগুলো বিলের প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস, রায়জোর দল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলো এই পদক্ষেপের বিরোধিতা করেছে এবং বিলটি উত্থাপনের আগে সকল অংশীদারদের সঙ্গে ব্যাপক আলোচনার দাবি জানিয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে সংসদীয় বিষয়ক মন্ত্রী অতুল বোরা বিধানসভায় ‘অভিন্ন দেওয়ানি বিধি, আসাম, ২০২৬ বিল’ পেশ করেন। বিলটিতে বিবাহের জন্য পুরুষদের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীদের ১৮ বছর নির্ধারণ করা হয়েছে।

বিলটিতে মুখ্যমন্ত্রী বলেন, “এই বিলটিতে প্রথমবারের মতো লিভ-ইন সম্পর্কের জন্য একটি আইনি কাঠামো প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। নিবন্ধনের ফলে আইনটি সঙ্গীদের এবং এই ধরনের সম্পর্ক থেকে জন্ম নেয়া যেকোনো সন্তানের অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও সুরক্ষা প্রদান নিশ্চিত করবে। তবে, প্রস্তাবিত এই আইনটি আসামে বসবাসকারী তফসিলি উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়