শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য সংকট ও ন্যাটো নিয়ে ট্রাম্প–এরদোগান ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২০ মে) দুই নেতা মার্কিন-তুর্কি সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইরান যুদ্ধবিরতি, সিরিয়া ও ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা করেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, এরদোগান ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিরোধপূর্ণ বিষয়গুলোর ‘যুক্তিসঙ্গত সমাধান সম্ভব’।

এরদোগান জানান, সংঘাত নিরসনে তুরস্ক গঠনমূলক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে সিরিয়ায় স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে ‘পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন’ বলেও মন্তব্য করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে এবং লেবাননের পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে ঠেকানো প্রয়োজন।

এ ছাড়া আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের প্রস্তুতির কথাও তুলে ধরেন এরদোগান। তিনি জানান, সম্মেলন সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি এরদোগানের সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করে বলেন, ‘তিনি একজন কঠিন নেতা এবং তার সঙ্গে আমার এমন সম্পর্ক আছে, যা অন্য কারও নেই।’

ট্রাম্প বলেন, তিনি আসলে ভালো কাজ করেছেন। কেউ কেউ সন্দেহ করতে পারে, কিন্তু আমি মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন মিত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়