শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য অস্থিরতায় তেল ঊর্ধ্বমুখী, কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংকট, শক্তিশালী মার্কিন ডলার ও উচ্চ ট্রেজারি বন্ডের সুদের চাপে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। একই সঙ্গে তেলের দাম নিয়েও উদ্বেগ বাড়ছে। খবর রয়টার্সের

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টা পর্যন্ত স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৫১৭.৯৪ ডলারে। জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও ০.৪ শতাংশ কমে ৪,৫১৮.৭০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। বিনিযোগকারীদের ধারণা এর ফলে যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে।

ইরান জানিয়েছে, তারা ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের কাছ থেকে ‘সঠিক উত্তর’ পাওয়ার জন্য তিনি আরও কয়েকদিন অপেক্ষা করতে পারেন। তবে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর কথাও ইঙ্গিত দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম ১৫ শতাংশের বেশি কমেছে। কারণ যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বাড়লেও উচ্চ সুদের আশঙ্কায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ড ক্রুড তেলের দামও প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠেছে। এতে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়