শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০২:০৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ইউরেনিয়াম যাবে রাশিয়া, এটা মার্কিন পরিকল্পনায় নেই: ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের আলোচনার অংশ হিসেবে রাশিয়ার কাছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের কোনো পরিকল্পনা বর্তমানে যুক্তরাষ্ট্রের নেই। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

ভ্যান্স বলেন, ‘এটি বর্তমানে আমাদের পরিকল্পনার অংশ নয়। কখনোই ছিল না। এ নিয়ে কিছু সংবাদ দেখেছি, কিন্তু সেগুলোর উৎস আমি জানি না।’

তিনি ইঙ্গিত দেন, এমন কোনো প্রস্তাব ওয়াশিংটন ও তেহরান—দুই পক্ষের কাছ থেকেই আপত্তির মুখে পড়তে পারে।

তবে ভ্যান্স বলেন, চলমান আলোচনায় কোনো নির্দিষ্ট বিষয়ে আগাম প্রতিশ্রুতি দিতে তিনি রাজি নন।

এদিকে, ইরানের অবস্থান এখনো স্পষ্ট নয় বলেও মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে একটি সমঝোতার চেষ্টা চালিয়ে গেলেও ইরানের নেতৃত্বের মধ্যে বিভাজন রয়ে গেছে এবং তাদের আলোচনার অবস্থানও অস্পষ্ট।

ভ্যান্স বলেন, ‘ইরান নিজেরাই এখনো ঠিক করতে পারেনি তারা কোন পথে যেতে চায়। দেশটি ভেতর থেকে বিভক্ত।’

তিনি আরও বলেন, ‘দেশটির শীর্ষ নেতা রয়েছেন, আবার তার নিচেও অনেক কর্মকর্তা আছেন, যাদের আলোচনায় কিছুটা প্রভাব রয়েছে। ফলে কখনো কখনো ঠিক বোঝা যায় না, আলোচক দলের অবস্থান আসলে কী।’

এই বিভাজন দুর্বল যোগাযোগের ফল নাকি কৌশলগত অবস্থান—তা স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন ভ্যান্স। তবে তাঁর মতে, এতে পুরো আলোচনা প্রক্রিয়াই জটিল হয়ে উঠছে।

তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবেই বলতে পারি, আলোচনার মাধ্যমে ইরান ঠিক কী অর্জন করতে চায়, তা অনেক সময় বোঝা কঠিন হয়ে পড়ে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়