শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের

ভারতের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

স্থানীয় সময় শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে এ হুমকি দেন ভারতের সেনাপ্রধান।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে দেশটিকে ঠিক করতে হবে তারা ‘ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে।
 
অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধানের কাছে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে।
 
জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।’
 
‘সেনা সংবাদ’ শীর্ষক ওই অনুষ্ঠানে দেয়া সেনাপ্রধানের সংক্ষিপ্ত বক্তব্যে পাকিস্তানের প্রতি কড়া বার্তা উঠে আসে। একই সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী অবস্থানে ভারতের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

গত বছরের ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। কাশ্মীরের পাহেলগামে প্রাণঘাতী হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ ভারতীয় বাহিনী নির্ভুল হামলা চালায় বলে দাবি করে নয়াদিল্লি।
 
এরপর পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে। দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী সামরিক সংঘাত চলার পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। তথ্যসূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়