শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের জলসীমার দিকে নেওয়া হচ্ছে জব্দ হওয়া জাহাজ, হরমুজে নতুন উত্তেজনা

সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলের কাছে নোঙর করা একটি জাহাজ জব্দ করা হয়েছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজটিকে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর এপির

বৃহস্পতিবার (১৪ মে) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, হরমুজ প্রণালির কাছে অবস্থান করার সময় ‘অননুমোদিত ব্যক্তিরা’ জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

তাৎক্ষণিকভাবে জাহাজটির নাম, মালিকানা বা কারা এটি জব্দ করেছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। 

ধারণা করা হচ্ছে, বৈঠকে ইরানকে ঘিরে সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের নিরাপত্তা বড় ইস্যু হিসেবে উঠে আসবে। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও।

এর কয়েক ঘণ্টা আগে ইসরাইল দাবি করে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। তবে আমিরাত দ্রুত সেই দাবি নাকচ করে জানায়, কোনো গোপন সফর হয়নি। তবে ইরান আমিরাতকে ‘বিভাজন’ বাড়ানোর অভিযোগে পাল্টা হুমকি ছুড়ে রেখেছে।

২০২০ সালে আমিরাত ও ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। এরপর থেকেই ইরান ওই চুক্তির সমালোচনা করে আসছে এবং অভিযোগ করে আসছে, আমিরাতে ইসরাইলের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়