শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০১:২১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প–শি বৈঠক ও ইরান যুদ্ধের উত্তেজনায় স্থিতিশীল স্বর্ণবাজার

বিশ্বের দুই শীর্ষ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক এবং ইরান যুদ্ধের টানটান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) সকাল পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো উত্থান-পতন দেখা যায়নি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ০৬:০২ জিএমটি পর্যন্ত প্রতি আউন্স স্পট গোল্ড ৪,৬৮৯.৪৯ ডলারে স্থির ছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারি ফিউচার গোল্ডের দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৬৯৬.৪০ ডলারে।

গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের বৈঠকে কী ঘটে, সবাই সেদিকেই তাকিয়ে আছে। ফলে স্বর্ণের বাজার বর্তমানে কিছুটা থিতু হয়ে আছে। দাম সামান্য নিম্নমুখী হওয়া নতুন বিনিয়োগকারীদের জন্য ভালো একটি সুযোগ হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে বেইজিং সফরে রয়েছেন। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য চুক্তি রক্ষা এবং মধ্যপ্রাচ্য সংকট নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।  এছাড়া গত ফেব্রুয়ারিতে ইসরাইলকে সঙ্গে নিয়ে শুরু করা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প চীনের সহায়তা চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ বিষয়ে চীন কতটা নমনীয় হবে তা নিয়ে সংশয় রয়েছে।

যুক্তরাষ্ট্রে গত এপ্রিলে উৎপাদনকারী পর্যায়ে পণ্যের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ বেড়েছে, যা তীব্র মূল্যস্ফীতির ইঙ্গিত। এর মধ্যেই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’-এর নতুন চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে নিয়োগ দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে ট্রাম্পের চাওয়া অনুযায়ী সুদের হার কমানো এখন ফেড-এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত সুদের হার বাড়লে বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমে যায়।

এদিকে প্রতিবেশী দেশ ভারতে স্বর্ণের বাজারে ব্যাপক মন্দা দেখা দিয়েছে। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে সেখানে স্বর্ণের ডিসকাউন্ট রেকর্ড ২০০ ডলারে পৌঁছেছে। আকাশচুম্বী দামের কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে চাহিদা কমে যাওয়ায় লোকসানে স্বর্ণ বিক্রি করছেন অনেক ডিলার।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৯ শতাংশ কমে আউন্স প্রতি ৮৭.১৯ ডলার এবং প্লাটিনাম ০.২ শতাংশ কমে ২,১৩৩.৩৫ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.১ শতাংশ বেড়ে ১,৫০১.২৫ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়