শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসামুক্ত পর্যটকদের অবস্থানের সময়সীমা কমাচ্ছে থাইল্যান্ড

পর্যটন খাতকে আরও চাঙা করতে যে ৯৩ দেশের নাগরিকদের ভিসামুক্ত সুবিধা দিয়েছিল থাইল্যান্ড সেসব দেশের পর্যটকদের অবস্থানের মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড সরকার।

থাইল্যান্ডে আসা বিদেশি নাগরিকদের অবৈধ ব্যবসা ও অপরাধে জড়িয়ে পড়ার ঘটনার উদ্বেগের মধ্যে থাইল্যান্ড সরকার এ পদক্ষেপ নিচ্ছে বলে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ভিসামুক্ত ৯৩ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, রাশিয়া, সুইজারল্যান্ড, ভারত, চীন, মালয়েশিয়া ও জাপানের নাম রয়েছে।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও মঙ্গলবার বলেছেন, দেশে ভিসামুক্ত অবস্থানের সময়সীমা ৬০ থেকে কমিয়ে ৩০ দিন করার একটি প্রস্তাব তিনি সরকারের কাছে জমা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের ‘উদার ভিসা নীতি’ সংস্কারের অংশ হিসেবে এই প্রস্তাবের আওতায় বিনিয়োগ ভিসা, দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি (রেসিডেন্সি পারমিট), স্টুডেন্ট ভিসায় এখন থেকে যোগ্যতার মানদণ্ড পুনর্মূল্যায়ন করা হবে।

সম্প্রতি বিদেশি নাগরিক বিশেষ করে রাশিয়ান, চীনা এবং অন্যান্য প্রবাসী থাই নাগরিকদের নাম ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং বিদেশি মালিকানা সংক্রান্ত আইন লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। থাইল্যান্ড সরকার এসব নিয়ে চাপের মধ্যে পড়েছে।

দেশটির নাগরিকদের অভিযোগ, বিদেশিরা তাদের অনেক ব্যবসা দখল করে নিচ্ছে, পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এর ফলে থাই শ্রমিকরা কর্মসংস্থান সংকটে পড়ছে।

তবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, সরকার ভিসামুক্ত নীতি পুরোপুরি বাতিল করতে চাইছে না। কারণ পর্যটন এখনো দেশের আয়ের অন্যতম প্রধান উৎস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়