শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৭:২১ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটকদের জন্য কঠোর হচ্ছে থাইল্যান্ডের ভিসা

থাইল্যান্ডে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি নাগরিকদের প্রবেশে নজরদারি বাড়ানো এবং সংখ্যার চেয়ে মানসম্পন্ন পর্যটকদের অগ্রাধিকার দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক জানান, প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল মন্ত্রিসভার এক বৈঠকে বলেছেন, বর্তমানে চালু থাকা ভিসা বিধিমালায় পরিবর্তন আনা প্রয়োজন। এ পর্যালোচনার আওতায় শিক্ষার্থী, বিনিয়োগকারী ও পর্যটকসহ সব ধরনের ভিসা অন্তর্ভুক্ত থাকবে।

একই সঙ্গে উপপ্রধানমন্ত্রী পাকর্ন নিলপ্রাপুন্তকে পুরো প্রক্রিয়ার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার মনে করছে, বিদেশিদের জন্য অতিরিক্ত সহজ প্রবেশব্যবস্থার কারণে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছে, যা এখন নতুন করে মূল্যায়নের দাবি রাখে।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সুরাসাক ফানচারোয়নওয়ারাকুল বলেন, বর্তমান নীতিতে ভ্রমণ সহজ হলেও কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তাই নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এ প্রেক্ষাপটে মঙ্গলবার মন্ত্রিসভা সব ধরনের ভিসার মানদণ্ড পুনর্নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠনের অনুমোদন দিতে পারে। কমিটিকে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালুর সুপারিশ করতে বলা হবে, তবে একই সঙ্গে থাইল্যান্ডের আন্তর্জাতিক আকর্ষণও বজায় রাখার চেষ্টা থাকবে।

মন্ত্রী সুরাসাক আরও জানান, বর্তমানে চালু থাকা ৬০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করা হতে পারে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রিসভায় একটি প্রস্তাব উপস্থাপন করবে। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের আরও কঠোর যাচাইয়ের মুখোমুখি হতে হবে এবং কেবল আর্থিক সক্ষমতা দেখালেই ভিসা পাওয়া নিশ্চিত হবে না। তিনি বলেন, 'সরকার পর্যটকের সংখ্যা নয়, বরং তাদের মানের দিকে বেশি গুরুত্ব দেবে।' তার মতে, শুধু আগমনের সংখ্যা বাড়লেই অর্থনীতিতে দীর্ঘমেয়াদি সুফল আসে না।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী আনুতিন বলেন, ভিসামুক্ত প্রবেশব্যবস্থা পুনর্বিবেচনার আগে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পর্যটনের সুবিধার পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্ব পাবে বলে জানান তিনি।

সূত্র: ব্যাংকক পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়