শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র আকাশ প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুকে লক্ষ্য করে স্থির করে রাখা হয়েছে এবং আমরা শুধু আঘাতের নির্দেশের অপেক্ষায় আছি।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি এক বার্তায় নিশ্চিত করেছেন যে, বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর ওপর ‘লক’ করা অবস্থায় রয়েছে এবং নির্দেশ পেলেই সেগুলো ছোঁড়া হবে।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের কমান্ড শত্রুদের প্রতি নতুনকরে হুঁশিয়ারি দিয়েছে।

এই হুঁশিয়ারিতে বলা হয়েছে, ইরানের তেলবাহী ও বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো ধরনের আক্রমণ বা হস্তক্ষেপ ঘটলে, এর প্রতিক্রিয়ায় অঞ্চলের কোনো একটি মার্কিন স্থাপনায় এবং শত্রুপক্ষের জাহাজগুলোর ওপর কঠোর ও ব্যাপক হামলা চালানো হবে। -- পার্সটু‌ডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়