শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত অন্তত ৩৯, সীমান্তে উত্তেজনা তীব্রতর

লেবাননজুড়ে চালানো ইসরাইলের বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সীমান্তে হিজবুল্লাহর  সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সহিংসতাও তীব্র আকার ধারণ করেছে।

ইসরাইল ও লেবাননের মধ্যে আগে যুদ্ধবিরতি চললেও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হয়েছে দক্ষিণাঞ্চলে সাকসাকিয়েহ শহরে। সেখানে অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ওই হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে।

এ ছাড়া নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সি মেয়ে নিহত হন।

কর্মকর্তাদের ভাষ্যমতে, প্রথম হামলার পর বাবা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। পরে চিকিৎসা নেওয়ার সময় তৃতীয় একটি ড্রোন হামলায় মেয়েটি নিহত হয় বলে অভিযোগ উঠেছে।

ইসরাইলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্য ও তাদের অবকাঠামো লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে।

সেনাবাহিনীর দাবি, বেসামরিক হতাহতের খবর তাদের জানা আছে এবং ক্ষয়ক্ষতি কমাতে ‘নির্ভুল অস্ত্র’ ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে হতাহতের তালিকায় বেসামরিক ব্যক্তি ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তথ্যসূত্র: সামা টিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়