শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন তামিলাগা ভেট্টি কাজাগম  (টিভিকে) প্রধান  তামিল অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টেয় রাজ্যপালের রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিজয়-নেতৃত্বাধীন টিভিকে-র জন্য বড়সড় সাফল্য এসেছে বাম শিবির থেকে। সিপিআই  এবং সিপিএম উভয় দলই বিজয়কে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভিসিকের প্রধান থল থিরুমাভালাভানও টিভিকে-র  প্রতি সমর্থন দিয়েছেন। 

এদিকে, সিপিআই  এবং সিপিএম থেকে সমর্থনের ফলে থালাপতি বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-র ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়েছে।পূর্বে কংগ্রেসের ৫টি আসনের সাথে বর্তমানে সিপিআই-এর ২টি আসন, সিপিএমের ২টি এবং ভিসিকের ২টি আসন মিলিয়ে মোট ১১৮টি আসন পাওয়ায় এখন থালাপতি বিজয়ের সরকার গঠন করতে আর কোনও বাধা রইলো না।    

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়