শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : আর রিয়াজ

মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, ট্রাম্প বলছেন ‘যুদ্ধ বেশিদিন চলবে না’

বিবিসি: যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইরান।  এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বুধবার এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) কাছাকাছি পৌঁছে গেছে।

তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এটিকে ‘উইশ লিস্ট’ বলে বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরান তাদের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা ‘এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে চেষ্টা করছে।‘

একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে এবং একটি চুক্তি সম্ভব।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকটি এক পাতার ১৪ দফার একটি নথি, যা ভবিষ্যতে আরও বিস্তারিত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা, নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করার মতো বিষয় থাকতে পারে।

অ্যাক্সিওস জানিয়েছে, তারা এ তথ্য পেয়েছে দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রের কাছ থেকে, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্রগুলোর দাবি, চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত এই প্রস্তাবের অনেক শর্তই কার্যকর হবে না।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত দুইটি সূত্রও অ্যাক্সিওসের প্রকাশিত তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়