শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ১২:২৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটি বিবৃতি জারি করে হরমুজ প্রণালীতে নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ অঞ্চল ঘোষণা করেছে।আইআরজিসি'র বিবৃতির ভিত্তিতে হরমুজ প্রণালীর যে অঞ্চল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর স্মার্ট নিয়ন্ত্রণের আওতায় থাকবে তার সীমানা এরকম:

 দক্ষিণে ইরানের কোহে মোবারক ও সংযুক্ত আরব ০আমিরাতের ফুজাইরার দক্ষিণ অংশের মধ্যবর্তী রেখা।‌ অপর‌টি পশ্চিমে ইরানের কেশম দ্বীপের শেষ প্রান্ত এবং সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কাইওয়াইনের মধ্যবর্তী রেখা।‌আইআরজিসির পক্ষ থেকে হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ অঞ্চল ঘোষণা করা হয়েছে এমন সময়, যখন মার্কিন সেন্টকমের কমান্ডএবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে, সোমবার সকাল থেকে তারা “প্রজেক্ট ফ্রিডম” নামে একটি অভিযান শুরু করবে, যার লক্ষ্য হবে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ  চলাচল নিশ্চিত করা।‌ -- পার্সটু‌ডে

এর প্রতিক্রিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের “খাতামুল আনাম্বিয়া (স.) কেন্দ্রীয় সদর দপ্তর”-এর কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমে হতে হবে। তিনি সতর্ক করে বলেছেন, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী, যদি হরমুজ প্রণালীর কাছে আসতে বা প্রবেশ করতে চায়, তবে তাদের লক্ষ্যবস্তু বানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়