শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০২:৫০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সূর্যাস্তের পর জয় আসবে’—কর্মীদের ভরসা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের প্রার্থী, এজেন্ট, নেতা–কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’

আজ সোমবার বাংলাদেশ সময় দুপুরে এক ‘জরুরি বার্তা’ সংবলিত ভিডিওতে তিনি এসব কথা বলেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভিডিওটি পোস্ট করেন।

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল থেকে ভোট গণনা শুরু হয়। এর মধ্যে দুপুরেই মমতা এই জরুরি বার্তা দিলেন।

বিজেপির ওপর অভিযোগ এনে তিনি বলেন, অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিং করার পর প্রায় ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টি মেশিন, যেখানে কোনো মিল নেই।

তিনি আরও বলেন, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে, এসআইটির নামে আপনারা দেখেছেন, ভোট লুট করেছে যেন যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন ৭০টা সিট আছে, ১০০টা সিট আছে, যেগুলোতে আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না।

তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়ানো হচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কাল চেঞ্জ করে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। আমাদের পুলিশরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে।

তিনি বলেন, কাউন্টিং এজেন্টদের, আমাদের পার্টির কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন রাউন্ড চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়