শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ১১:১১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন যুদ্ধজাহাজও ছাই হবে: আইআরজিসির হুঁশিয়ারি

ইরানের ওপর পুনরায় কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মার্কিন যুদ্ধজাহাজগুলো আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোর মতোই ভয়াবহ পরিণতির শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিশেষায়িত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। 

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) উদ্দেশ্য করে এই কড়া বার্তা প্রদান করেন। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কথিত ‘স্বল্পমেয়াদী ও তীব্র’ হামলার পরিকল্পনার খবরের প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট করে বলেন, শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের জবাবে ইরান দীর্ঘমেয়াদী এবং বেদনাদায়ক আঘাত হানবে। জেনারেল মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর যে দশা হয়েছে, রণতরীগুলোর ভাগ্যেও ঠিক তাই অপেক্ষা করছে।

এদিকে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের কাছ থেকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনার বিষয়ে ব্রিফিং গ্রহণ করবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আলোচনার অচলাবস্থা ভাঙতে অথবা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার অজুহাতে ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। মার্কিন পরিকল্পনার মধ্যে ইরানের অবকাঠামোতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালীর একাংশ দখল করা এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর মতো উসকানিমূলক প্রস্তাবনাও রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে, বোমাবর্ষণের চেয়ে নৌ-অবরোধ ইরানের ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে, তবে সামরিক অভিযানের পথও তিনি খোলা রেখেছেন।

জেনারেল মুসাভি আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, শত্রুর অপারেশন সংক্ষিপ্ত হলেও ইরানের পাল্টা জবাব হবে সুদূরপ্রসারী ও অত্যন্ত কঠোর। সূত্র: প্রেস টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়