শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একাধিক গ্রেপ্তার

স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ‘সংবেদনশীল তথ্য’ বিদেশে পাচারের অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে ইরানের পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তেহরান মেট্রোপলিটন পুলিশের তথ্যকেন্দ্র জানায়, রাজধানী তেহরানের ইউসুফাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তরা ওই এলাকার একটি ভাড়া বাসাকে ‘গুপ্তচরবৃত্তির’ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করছিল।

পুলিশের দাবি, সেখানে তারা উন্নত যোগাযোগ প্রযুক্তি—বিশেষ করে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট— ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থা ও তথাকথিত শত্রু নেটওয়ার্কের কাছে তথ্য ও ছবি পাঠাত।

এদিকে দক্ষিণাঞ্চলের সিরাজ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের সারভেস্তান এলাকায় পৃথক আরেকটি অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে বার্তা, ছবি ও ভিডিও পাঠিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করছিলেন।

ইরানি কর্তৃপক্ষ বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়