শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফার সংক্ষিপ্ত সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, মস্কো পৌঁছানোর আগে তিনি তেহরানে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করতে পারেন। খবর আলজাজিরার।

গত ৪৮ ঘণ্টায় এটি ছিল আরাগচির দ্বিতীয় ইসলামাবাদ সফর। রোববার (২৬ এপ্রিল) সংক্ষিপ্ত এই সফরে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এর আগে নূর খান এয়ারবেসে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম।

ব্যস্ত সূচির এই সফরের প্রথম পর্ব শুরু হয় শুক্রবার রাতে, যখন দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিনি ইসলামাবাদে পৌঁছান। এরপর শনিবার মাস্কাটে গিয়ে ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠক করেন। রোববার মাস্কাট থেকে আবার ইসলামাবাদে ফিরে দ্বিতীয় দফার আলোচনা শেষ করে রাশিয়ার পথে যাত্রা করেন তিনি। 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় অবস্থান তুলে ধরার পর এবার রাশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমন্বয় করতেই এই মস্কো সফর। পারস্য উপসাগরে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ক্রেমলিনের সঙ্গে তেহরানের অবস্থান স্পষ্ট করাই এই সফরের মূল উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়