শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:৩১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিজিট ভিসায় হজযাত্রীদের আশ্রয় দিলে ৩৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা সৌদিতে

পবিত্র হজের মৌসুমে ভিজিট ভিসায় সৌদি আরব গিয়ে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা দিলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩ লাখ টাকা।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো ঘোষণায় বলা হয়, যারা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন, তাদের ওপর এই জরিমানা প্রযোজ্য হবে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমতি ছাড়া কাউকে মক্কা বা অন্যান্য ধর্মীয় স্থানে লুকিয়ে থাকতে সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তিও একই ধরনের শাস্তির আওতায় পড়বেন।

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, পুরো হজ মৌসুম জুড়ে অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদেশ বলবত থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রতিটি লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ একাধিক গুণ বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ব্যক্তি নিয়মিতভাবে ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালনের চেষ্টা করেন, যা আইনত নিষিদ্ধ। প্রতি বছর এ ধরনের ঘটনায় শত শত হজযাত্রীকে দেশে ফেরত পাঠানো হয়।

হজের বিধিনিষেধ মেনে চলতে এবং হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, বিধি লঙ্ঘনের ঘটনায় বড় ধরনের আইনি পরিণতি হতে পারে।

এছাড়া সৌদি আরবজুড়ে বিভিন্ন অঞ্চলের জন্য নির্ধারিত জরুরি নম্বরের মাধ্যমে এ ধরনের লঙ্ঘনের ঘটনা জানাতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়