শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাসরি বৈঠক নাকচ ইরানের, ইসলামাবাদে পরোক্ষ কূটনৈতিক উদ্যোগ

বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা ও চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালেও তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তারা সরাসরি কোনো বৈঠকে বসবে না।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স- এর যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সফরের মূল লক্ষ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সমঝোতার পথ খোঁজা।

এর আগে শুক্রবারই ইসলামাবাদে পৌঁছান আব্বাস আরাগচি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তেহরান তাদের অবস্থান ও প্রস্তাব মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে পৌঁছে দেবে।

দুই দেশের এই টানাপোড়েনে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ইরানের তেল রপ্তানিতে মার্কিন বাধার কারণে তেলের দাম কয়েক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। টানা প্রায় ৯ সপ্তাহ ধরে চলা এই পরিস্থিতি বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার শঙ্কা বাড়িয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের জন্য এখনো একটি কার্যকর চুক্তির সুযোগ রয়েছে, তবে তাদের যাচাইযোগ্য উপায়ে পরমাণু কর্মসূচি ত্যাগের ঘোষণা দিতে হবে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প রয়টার্সকে জানিয়েছেন, ইরান হয়তো একটি নতুন প্রস্তাব প্রস্তুত করছে, যা যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করতে পারে- যদিও এর বিস্তারিত এখনো প্রকাশ পায়নি।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে ইসলামাবাদে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকটি কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল। নতুন করে শুরু হওয়া এই কূটনৈতিক তৎপরতা বৈশ্বিক অর্থনীতিতে স্বস্তি আনতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়