শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০১:০৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইরা‌নের কিরু‌দ্ধে যু‌দ্ধে নে‌মে আ‌মে‌রিকা ৫টি দেশের ভূমি ও আকাশসীমা অপব্যবহার করায় জা‌তিসং‌ঘে প্রতিবাদ জানালো তেহরান

এল আর বাদল : জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ ৫টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভূমি ও আকাশসীমার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত স্থানীয় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে পৃথক পৃথক চিঠিতে বলেছেন, অন্য কোনো রাষ্ট্রের ভূখণ্ডে আগ্রাসনমূলক কর্মকাণ্ড চালানো এবং সশস্ত্র হামলা পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দেওয়ার ফলে রাষ্ট্রগুলোর যে আন্তর্জাতিক দায়বদ্ধতা তৈরি হয়, তা বিবেচনা করে ইসলামী প্রজাতন্ত্র ইরান উপরোক্ত অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে তার তীব্র ও সুস্পষ্ট প্রতিবাদ জানাচ্ছে। --- পার্সটু‌ডে

জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সরকারগুলোকে সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতি মেনে চলতে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ডের অপব্যবহার রোধ করার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছে।

তিনি বলেন আমি কৃতজ্ঞ থাকব যদি আপনি এই পত্রটি নিরাপত্তা পরিষদের একটি আনুষ্ঠানিক নথি হিসেবে নথিভুক্ত ও প্রচার করার নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়