শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একাধিক যানবাহনের সংঘর্ষে নিহত ১১

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলার ড্রামান্দগঞ্জ এলাকায় বুধবার (২২ এপ্রিল) রাতে একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলার পুলিশ সুপার অপর্ণা রাজাত কৌশিক জানান, রাত প্রায় সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

ড্রামান্দগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার পথে একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পেছন থেকে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।

এই সংঘর্ষের মধ্যে একটি গাড়ি দুই ট্রাকের মাঝে আটকে পড়ে। পরে ধারাবাহিক ঘটনায় আরও একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে আগুন ধরে যায় বলে তিনি জানান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়।

এসপি বলেন, ‘এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাকের নিবন্ধন নম্বর বিহারের, অন্যটি মধ্যপ্রদেশের। এ ছাড়া জড়িত গাড়িগুলোর মধ্যে একটি সোনভদ্র জেলা এবং আরেকটি মির্জাপুর জেলার বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়