শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ, ইরানকে কড়া সতর্কবার্তা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ সপ্তাহে মেয়াদ শেষ হতে যাওয়া ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি নবায়ন করার সম্ভাবনা ‘খুবই কম’। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ নিয়ে কোনও সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে, পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও ভয়ংকর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ইরানের সঙ্গে চুক্তি না হলে ‘প্রচুর বোমা পড়তে শুরু করবে’।

ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, পাকিস্তানে আজই ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। তবে ট্রাম্প ঠিক কোন চুক্তির কথা বলছেন, তা অস্পষ্ট। কারণ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কোনও দিনক্ষণ মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত নেই এবং তেহরান এখনও এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি।

ইসরায়েলের প্ররোচনা নিয়ে কী বললেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্ররোচিত করার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েল আমাকে কখনও ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্ররোচিত করেনি। ৭ অক্টোবরের ফলাফল এবং ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, এই মতাদর্শই আমাকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছে।

তিনি ‘ফেক নিউজ’ প্রচারকারীদের সমালোচনা করে বলেন, ইরানের ফলাফল হবে বিস্ময়কর, আর ইরানের নতুন নেতারা যদি স্মার্ট হয়, তবে দেশটির ভবিষ্যৎ উজ্জ্বল ও সমৃদ্ধ হতে পারে!

উল্লেখ্য, নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছিল যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে ট্রাম্পকে যুদ্ধ নিয়ে যে পূর্বাভাস দিয়েছিলেন, তার বেশিরভাগই বাস্তবে ঘটেনি।

ভ্যান্সের সফর নিয়ে বিভ্রান্তি

ইরানের সঙ্গে আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার পাকিস্তানে যাচ্ছেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেন, তারা এখন রওনা হয়েছে। আজ রাতেই সেখানে পৌঁছাবে।

তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা ভ্যান্সের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রেই আছেন। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন তিনি ইসলামাবাদগামী বিমানে রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়