শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৫:২৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতির শেষ মুহূর্তে নতুন সংকট, হোয়াইট হাউজে ট্রাম্পের জরুরি বৈঠক

হরমুজ নিয়ে নতুন সংকট, হোয়াইট হাউজে ট্রাম্পের জরুরি বৈঠক

হরমুজ প্রণালিতে নতুন করে তৈরি হওয়া সংকট এবং ইরানের সঙ্গে চলমান আলোচনা পর্যালোচনার জন্য হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর মাত্র তিন দিন বাকি থাকতে এই অস্থিরতা দেখা দিলো। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।

দুই মার্কিন কর্মকর্তার তথ্যানুসারে, মার্কিন সময় শনিবার সকালে হোয়াইট হাউজের এই বৈঠকে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধ শেষ করার একটি চুক্তি ‘এক বা দুই দিনের মধ্যে’ হতে পারে। তার এই আশাবাদের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ইরান হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দেয় এবং জলপথটিতে চলাচলকারী বেশ কয়েকটি জাহাজে হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, পরিস্থিতি এখন একটি সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। যদি দ্রুত কোনও সমাধান না আসে, তবে আগামী কয়েক দিনের মধ্যেই যুদ্ধ নতুন করে শুরু হতে পারে।

সিচুয়েশন রুমের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি ইরানের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও এতে অংশ নেন।

তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে কূটনৈতিক তৎপরতা হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এই সপ্তাহে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প অন্তত একবার আসিম মুনির এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, আলোচনার সময় যুক্তরাষ্ট্র নতুন কিছু প্রস্তাব দিয়েছে, যা ইরান বর্তমানে পর্যালোচনা করছে। তবে ইরান এখনও এ বিষয়ে কোনও সাড়া দেয়নি।

আলোচনার বিস্তারিত সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ইরান কতটুকু ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত, এই বিষয়গুলোতে উভয় পক্ষ ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি অর্জন করেছিল। ঠিক তখনই হরমুজে নতুন সংকট তৈরি হয়।

শনিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হরমুজ পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, ইরান ‘একটু চতুরতা দেখিয়েছে... তারা আবার প্রণালিটি বন্ধ করতে চেয়েছে।’ তিনি বলেছেন, এই জাতি ‘আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।’

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এখনও কথা চলছে এবং আজ দিনের শেষেই তিনি জানতে পারবেন যে উভয়পক্ষ কোনও চুক্তির দিকে এগিয়ে যাবে কিনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়